বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

মুস্তাফিজের পর তামিমকে ও নিলো ঢাকা ক্যাপিটালস

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ৪:২৫ অপরাহ্ন

বাংলাদেশের হয়ে যুব বিশ্বকাপজয়ী ক্রিকেটার তানজিদ হাসান তামিমকে দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস। আজ শুক্রবার নিজেদের ফেসবুক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন তারা। 

এর আগে গতকাল মুস্তাফিজুর রহমানও যোগ দিয়েছেন ঢাকা ক্যাপিটালসে। এবারের বিপিএলে ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা নিয়েছেন শাকিব খান। বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় এই নায়কের মালিকাধীন কসমেটিকস ও হোম কেয়ার কোম্পানি রিমার্ক-হারল্যানের দলের নাম ‘ঢাকা ক্যাপিটালস’।

এছাড়া ওয়েস্ট ইন্ডিজের হার্ডহিটার ব্যাটার জনসন চার্লসকে দলে ভিড়িয়েছে ঢাকা। এরপর দ্বিতীয় পছন্দ হিসেবে তারা দেশীয় তারকা পেসার মুস্তাফিজকে দলে অন্তর্ভুক্ত করেছিল। সবশেষ তানজিদ তামিম। দেশের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ১৪ অক্টোবর। তার আগে খেলোয়াড়দের মূল্য তালিকা ও ক্যাটাগরি প্রকাশ করা হয়েছে।

যেখানে সর্বোচ্চ ৬০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে ‘এ’ শ্রেণির ক্রিকেটারদের জন্য। মুস্তাফিজ আছেন ‘এ’ ক্যাটাগরিতে। এভাবে ছয় ক্যাটাগরিতে ১৮৮ জন স্থানীয় ক্রিকেটারের নাম চূড়ান্ত হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর