বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

মুশফিক তাইজুল ও রাবাদাকে বিসিবির বিশেষ সম্মাননা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ৪:২৬ অপরাহ্ন

মিরপুর টেস্টের চতুর্থ দিনেই পরাজয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ দল। প্রোটিয়াদের বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। তবে এই ম্যাচে রেকর্ড-মাইলফলকের দেখা মিলেছে। যার ফলে তিন ক্রিকেটারকে বিশেষ সম্মাননা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রথম দিনে মাঠে নেমে সবচেয়ে কম বলে টেস্ট ক্রিকেট ইতিহাসে তিনশ উইকেট পূরণ করেছিলেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিজো রাবাদা। যেখানে তিনি আউট করেছিলেন বাংলাদেশের ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিকুর রহিমকে।
ম্যাচের দ্বিতীয় দিনে এসে টেস্ট ক্যারিয়ারের ২০০ উইকেট পূরণ করেছিলেন তাইজুল ইসলাম। বাংলাদেশের হয়ে টেস্টে এর আগে ২০০ উইকেট নিতে পেরেছিলেন কেবল সাকিব আল হাসান।
আর টেস্টের তৃতীয় দিনে এসে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সাদা পোশাকের ক্রিকেটে ৬ হাজার রান পূরণ করেছিলেন মুশফিকুর রহিম।
চার দিনের মাথায় শেষ হয় মিরপুর টেস্ট। ম্যাচ শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্মাননা প্রদান করেছে তিন তারকার সবাইকেই। বিসিবির পক্ষ থেকে কাগিজো রাবাদার হাতে সম্মাননা স্মারক তুলে দেন বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।
তাইজুল ইসলামের হাতে ক্রেস্ট তুলে দেন বর্তমান নির্বাচক ও সাবেক অফস্পিনার আব্দুর রাজ্জাক রাজ। আর অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিমের হাতে সম্মাননা তুলে দেন সাবেক অধিনায়ক ও বিসিবির নারী উইংয়ের প্রধান হাবিবুল বাশার সুমন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর