বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

মা বিস্ময়কর ও আলোকদীপ্ত একটি শব্দ: ফখরুল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১২ মে, ২০২৪, ৭:১৯ অপরাহ্ন

 

 

আজ ১২ মে, আন্তর্জাতিক মা দিবস। দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১১ মে রাতে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে ফখরুল বলেন, আন্তর্জাতিক মা দিবসে বাংলাদেশসহ বিশ্বের সব মায়ের প্রতি আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি তাদের অব্যাহত সুখ ও সমৃদ্ধি কামনা করি। মা বিস্ময়কর ও আলোকদীপ্ত একটি শব্দ। জন্মের পর থেকে এ শব্দটি সব থেকে বেশি উচ্চারিত হয়।

তিনি বলেন, মায়ের প্রতি সম্মান জানাতে প্রতিদিনই মা দিবস পালন করা উচিৎ। সন্তানের জীবনের যেকোনো সাফল্যে মায়ের অবদান অপরিসীম। মা একটি পবিত্র শব্দ, যে ভাষায় তাকে সম্বোধন করা হোক না কেনো। সর্বকালে সর্বক্ষেত্রে সৃষ্টির আদিলগ্ন থেকে দেশ ও কালের সীমানা অতিক্রম করেও মায়ের আত্মত্যাগের ভালোবাসার রূপ অনেকটা অভিন্ন। মা সন্তানের জন্য, সন্তানের বেঁচে থাকা ও মঙ্গল কামনায় নিজেকে সম্পূর্ণ বিলিয়ে দেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর