বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সামাজিক দায়বদ্ধতায় দৃষ্টান্ত স্থাপন করলো আর পি সাহা বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগ গভর্নরের উপদেষ্টাকে ‘জোরপূর্বক’ কার্যালয় থেকে বের করে দিলেন বাংলাদেশ ব্যাংক এর কর্মকর্তারা মার্কিন বাণিজ্য চুক্তি পর্যালোচনা করবে সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির আগামীকাল বালাগঞ্জ বাজারের সঙ্গে মৌলভীবাজারের যোগাযোগ সহজ করতে ফেরি সার্ভিস চালু হবে: এম এ মালিক ইরানে সম্ভাব্য মার্কিন হামলার শঙ্কায় নাগরিকদের দেশ ছাড়তে বলছে বিভিন্ন দেশ মধ্যপ্রাচ্যে ভারতের অগ্রাধিকার যাচাইয়ে ইসরায়েল সফরে মোদি বিটিভিকে জনগণের প্রচারমাধ্যম করার উদ্যোগ নেওয়া হচ্ছে: জহির উদ্দিন স্বপন বরিশালের আইনজীবী সমিতির সভাপতি গ্রেপ্তার ৪৪তম বিসিএস শিক্ষা ক্যাডারে ৩২৬ কর্মকর্তার প্রভাষক পদে পদায়ন জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে সমস্যার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৫ জুন, ২০২৪, ১১:২৭ অপরাহ্ন

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মালেয়শিয়ায় শ্রমিক পাঠানোর বিষয়ে কী সমস্যা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

৫ জুন জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নুর সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা জানান সরকারপ্রধান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।

মুজিবুল হক চুন্নু জানতে চান, নির্দিষ্ট সময়ের মধ্যে মালয়েশিয়ায় লোক পাঠানোর ক্ষেত্রে ব্যর্থতার দায় কার? জবাবে প্রধানমন্ত্রী বলেন, কর্মসংস্থানের জন্য যাওয়া স্বাভাবিক বিষয়। অনেকেই গিয়ে থাকে। কিছু লোক দালালের মাধ্যমে যেতে চায়। এভাবে যেতে গিয়ে সমস্যায় পড়ে।

মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে সরকার বিশেষ ফ্লাইট চালু করেছিল, উল্লেখ করে সরকারপ্রধান বলেন, বিশেষ ফ্লাইট, অন্যান্য ফ্লাইটের সঙ্গে সংযুক্ত করে সবাইকে পাঠানো হয়েছে। কিন্তু, অনেকেই বাদ পড়ে গেছে। বাদ পড়ার কারণ কী, সেটা অনুসন্ধান করা হচ্ছে।

তিনি বলেন, যখনই আমরা আলোচনা করে ঠিক করি—কত লোক যাবে, কীভাবে যাবে; তখনই দেখা যায়, আমাদের দেশের এক শ্রেণির লোক, যারা জনশক্তির ব্যবসা করে, তারা তড়িঘড়ি করে লোক পাঠানোর চেষ্টা করে। এদের সঙ্গে মালয়েশিয়ার কিছু লোকও যুক্ত আছে। যার ফলে জটিলতার সৃষ্টি হয়। প্রতিবারই যখন সরকার আলোচনা করে সমাধানে যায়, তখনই কিছু লোক অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করে। যারা মালয়েশিয়ায় যায়, তাদের কাজের ঠিক থাকে না, চাকরি ঠিক থাকে না, বেতন ঠিক থাকে না। সেখানে গিয়ে বিপদে পড়ে। এটা শুধু মালয়েশিয়ায় না, অনেক জায়গায় ঘটে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর