বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

মহাকাশে ভাসমান রেস্তোরাঁ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৭ মার্চ, ২০২৪, ৪:০৮ অপরাহ্ন

এবার মহাকাশে চালু হতে যাচ্ছে ভাসমান রেস্তোঁরা। শুনতে অবাক করার মতো হলেও এমনই উদ্যোগে কাজ করছে নিউইয়র্কের ‘স্পেসভিআইপি’ নামে একটি পর্যটন কোম্পানি। রেস্তোরাঁর জন্য বিশ্বের অন্যতম খ্যাতনামা এক ড্যানিশ শেফকে নিয়োগ দিয়েছে তারা।

মহাকাশের স্ট্র্যাটোস্ফিয়ার বায়ুমণ্ডলে রেস্তোরাঁ চালু করছে স্পেসভিআইপি। আর এটি নির্মাণ করেছে স্পেস পার্স্পেক্টিভ নামে একটি প্রতিষ্ঠান। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এর কিছু ছবি শেয়ার করে তারা। এতে দেখা যায়, রেস্তোরাঁটির আকার অনেকটা বেলুনের মতো।

এ রেস্তোরাঁর ধারণক্ষমতা থাকবে মাত্র ৬ জন অতিথির। এটি ভূপৃষ্ঠ থেকে ১ লাখ ফুট উচ্চতায় থাকবে। সূর্যোদয় দেখতে দেখতে খাবার উপভোগ করা যাবে। হাইটেক স্পেস বেলুনে ভাসবে এটি।

যাত্রীদের নিয়ে যাওয়া হবে বিশেষ ক্যাপসুলে। তাদের সফর এবং থাকা সব মিলিয়ে ৬ ঘন্টা সময় বরাদ্দ থাকবে। আর এজন্য জনপ্রতি গুনতে হবে প্রায় ৫ লাখ মার্কিন ডলার।

রেস্তোরাঁটির জন্য বিশ্বের অন্যতম বিখ্যাত ড্যানিশ শেফ রাসমুস মাস্ককে নিয়োগ দেয়া হয়েছে। তিনিই এ রেস্টুরেন্টের মেন্যু তৈরি করছেন বলে জানা গেছে। শেফ জানান, মহাকাশ সফরের মতো মেন্যুতেও থাকবে বিশেষ চমক। তিনি নিজেও এর প্রথম সফরের সঙ্গী হবেন।

মহাকাশের এ রেস্তোরাঁর কার্যক্রম আগামী বছর আনুষ্ঠানিকভাবে শুরু হতে পারে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেসসেন্টার থেকে যাত্রা করবে এটি।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর