বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ময়মনসিংহ-নেত্রকোণায় তিতাস গ্যাস সরবরাহ বন্ধ 

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪, ২:৫৫ অপরাহ্ন

লাইনে ত্রুটির কারণে ময়মনসিংহ ও নেত্রকোণায় আবাসিক ও বাণিজ্যিকসহ সব ধরনের সংযোগে তিতাসের গ্যাস সরবরাহ অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ হয়ে গেছে।

সোমবার রাত ১১টা থেকে ময়মনসিংহ ও নেত্রকোণা শহরের তিতাসের গ্রাহকরা গ্যাস পাচ্ছেন না। এতে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার সকালে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নারায়ণপুর গ্রামে ঢাকা-ময়মনসিংহ তিতাস গ্যাস সঞ্চালন পাইপ ক্ষতিগ্রস্ত হয়। একটি কোম্পানির ভবন নির্মাণকাজের পাইলিং করতে গেলে গ্যাস লাইনে আঘাত লাগে। এতে ছিদ্র হয়ে যায় পাইপ। ছিদ্র দিয়ে গ্যাস বের হয়ে যাওয়ায় রাত থেকে ‍দুই জেলায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।

ময়মনসিংহ তিতাস গ্যাস অফিসের ম্যানেজার (অপারেশন) হিমটন পাল বলেন, লিকেজ সারানোর জন্য আমাদের টিম সোমবার রাত থেকে চেষ্টা করছে। আমাদের নিরাপত্তার জন্য সম্পূর্ণ গ্যাস শূন্য হওয়ার পর কাজ শুরু করতে হয়। সেই নিয়ম অনুসারে আমরা কাজ করতেছি, দ্রুত সময়ের মধ্যে গ্যাস সরবরাহ করতে পারবো বলে আশা করছি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর