বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

মনমোহন সিং ছিলেন ভারতের আধুনিক অর্থনৈতিক কাঠামোর স্থপতি: মঈন খান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ১২:১৬ পূর্বাহ্ন

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও দলের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সিনিয়র সদস্য আবদুল মঈন খান বলেছেন, ‘ভারতের সাবেক প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী মনমোহন সিং ছিলেন ভারতের আধুনিক অর্থনৈতিক কাঠামোর স্থপতি।

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের মৃত্যুতে গভীর শোক ও তার গৌরবোজ্জ্বল ভূমিকার স্মৃতিচারণ করে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার কাছে শুক্রবার পাঠানো এক চিঠিতে তিনি বলেন, ভারতের স্বাধীনতার কয়েক দশক পরে মনমোহন সিং ভারতের অর্থনৈতিক সম্ভাবনাকে সারা বিশ্বে উন্মুক্ত করার দূরদর্শিতা দেখিয়েছিলেন, যার ফলে দেশটি বিশ্বব্যাপী মুক্তবাজার অর্থনীতির সুবিধা অর্জন করতে পেরেছে।’

ব্যক্তিগতভাবে ডক্টর সিংয়ের সাথে তাঁর আলাপচারিতা করার সৌভাগ্য হয়েছিল উল্লেখ করে মঈন খান চিঠিতে বলেন, ‘ভারতের অর্থমন্ত্রী ড. মনমোহন সিং আমাকে জিজ্ঞেস করেছিলেন, আপনি যখন বাংলাদেশ সরকারের মন্ত্রী হিসেবে থাকবেন না, তখন কী করবেন? আমি তাঁকে জানিয়েছিলাম যে, আমি সরকারে না থাকলে আপনি যেমনটি করবেন আমিও ঠিক তেমনটাই করবো। তিনি হেসে বললেন, আমি একাডেমিক কার্যক্রমে ফিরে যেতে চাই। আমিও বললাম, এটা আমারও ইচ্ছা।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর