বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

বৈধ পথে রেমিট্যান্স আহরণের লক্ষ্যে কুমিল্লা জেলায় শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর আর্থিক স্বাক্ষরতা সেমিনার এর আয়োজন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৮ জুলাই, ২০২৪, ৫:০৭ অপরাহ্ন

বৈধ পথে রেমিট্যান্স আহরণের লক্ষ্যে কুমিল্লা জেলায় ২৯ জুন ২০২৪ইং তারিখে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এক আর্থিক স্বাক্ষরতা সেমিনাার এর আয়োজন করে। উক্ত আর্থিক স্বাক্ষরতা সেমিনারে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর এসইভিপি ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) জনাব মোঃ জাফর ছাদেক, এফসিএ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রায় ৩০ জন অংশগ্রহণকারী ছিল যারা সবাই ছিল রেমিট্যান্স প্রেরণকারী পরিবারের সদস্য। উক্ত আর্থিক স্বাক্ষরতা সেমিনার এর মূল উদ্দেশ্য কুমিল্লা জেলার মানুষকে হুন্ডির পরিবর্তে বৈধ পথে বিদেশ থেকে রেমিট্যান্স প্রেরণে অধিকতর উৎসাহিত করা।

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর কুমিল্লা শাখার ব্যবস্থাপক জনাব মোহাম্মদ কামরুজ্জামান, গুণবতী শাখার ব্যবস্থাপক জনাব মোঃ ইউসুফ ইমরান, ব্রাহ্মণপাড়া শাখার ব্যবস্থাপক গাজী মোঃ গোলাম রাব্বী, দেবিদ্বার শাখার ব্যবস্থাপক জনাব মোঃ আব্দুল হান্নান, ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের ফাইন্যান্সিয়াল ইনস্কুশন ইউনিট এর সদস্য জনাব সাহাবুব আলম ও মোহাম্মদ মনজুর রহমান এবং ব্যাংকের ফরেন রেমিট্যান্স ইনচার্জ জনাব শাকাওয়াত হোসেন উপস্থিত ছিলেন। উক্ত সেমিনারে প্রধান অতিথিসহ সকল বক্তা জাতীয় অর্থনীতির বৃহত্তর স্বার্থে বৈধ পথে রেমিট্যান্স বাড়ানোর ওপর জোর তাগিদ প্রদান করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর