বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

বিসিবি সংস্কারের রূপরেখা নিয়ে প্রস্তুত ফাহিম

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১০ আগস্ট, ২০২৪, ৫:৪১ অপরাহ্ন

পুরো দেশের সিস্টেমকে সংস্কারের অঙ্গীকার নিয়ে দায়িত্ব নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। ব্যতিক্রম নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। তারই ধারবাহিকতাই বিসিবিকে সংস্কারের রূপরেখা নিয়ে প্রস্তুত রয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম।

১০ আগস্ট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ১ নাম্বার গেইটের সামনে সংবাদমাধ্যমের মুখোমুখি হন ফাহিম। এ সময় তিনি নানা প্রশ্নের উত্তর দিতে গিয়ে সংস্কারের রূপরেখা তৈরি রাখার কথা জানান।

‘এটা (রূপরেখা) নিয়েই তো আমরা বছরের পর বছর আমরা চিন্তাভাবনা করেছি, বিশেষ করে আমি। কোন জায়গায় কি করলে আরেকটু এগোনো যায়, কোন জায়গায় ঘাটতি আছে। আমাদের কি রিসোর্স আছে যা দিয়ে আমরা ওভারকাম করতে পারি। সামনে হয়তো এটা নিয়ে আমি আলাপও করব। কোন জায়গায় আমরা পিছিয়ে আছি, অথচ সে জায়গায় আমাদের পিছিয়ে থাকার কোন কারণ নেই।’

ফাহিম দীর্ঘদিন ধরে ক্রিকেটের সঙ্গে আছেন। ক্রিকেট কোচ হিসেবে চাকরি শুরু করেন বিসিবিতে। এরপর হাইপারফর্মেন্স বিভাগ, ক্রিকেট একাডেমি, বয়সভিত্তিক দল এবং সর্বশেষ বিসিবির নারী বিভাগে কাজ করেছেন। বিসিবির ছাড়ার পর বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা ছিলেন লম্বা সময়।

সর্বশেষ বিসিবি নির্বাচনেও অংশ নিয়েছিলেন তিনি। বিসিবি নির্বাচনে ক্যাটাগরি-৩ এ খালেদ মাহমুদ সুজনের বিপক্ষে লড়েছেন নাজমূল আবেদীন। সেবার হেরে যান খালেদ মাহমুদ সুজনের কাছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর