বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

বিসিবির সভা আগামীকাল, পদত্যাগ করতে পারেন পাপন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ২:৫৬ অপরাহ্ন

আগামীকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভা। বিসিবির কার্যালয়ে নয়, সভাটি হবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে। ধারণা করা হচ্ছে, এই সভাতেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগপত্র পেশ করা হবে এবং সেটি গৃহীত হবে। নাজমুল হাসান বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছেন। সেখান থেকেই তাঁর পদত্যাগপত্র পাঠানোর কথা।

এ সভাতেই নতুন সভাপতি হিসেবে কারও নাম ঘোষণা করা হতে পারে। শোনা যাচ্ছে, বিসিবির নতুন সভাপতি হতে পারেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ।

এর আগে গতকাল বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস। নাজমুলের বর্তমান ক্রিকেট বোর্ডে তিনি ক্রিকেট পরিচালনা প্রধানের দায়িত্বে ছিলেন। জালাল ইউনুস বিসিবিতে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক হিসেবে ছিলেন। এনএসসি থেকেই তাঁকে পদত্যাগ করতে বলা হয়েছিল।

এনএসসি থেকে পদত্যাগ করতে বলা হয়েছিল সংস্থাটির মনোনীত বিসিবির আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলমকেও। কিন্তু তিনি এখনো পদত্যাগ করেননি।
জালাল ইউনুসের শূন্য পদেই হয়তো ফারুক আহমেদকে পরিচালক হিসেবে আনা হবে। এরপর পরিচালনা পর্ষদের ভোটে সভাপতি নির্বাচন করা হবে। সেই নির্বাচনে ফারুক সভাপতি নির্বাচিত হবেন বলে ধারণা করা হচ্ছে।

এই প্রক্রিয়ায় যাওয়ার আগে অবশ্য নাজমুলকে পদত্যাগ করতে হবে। ধারণা করা হচ্ছে, আগামীকালের সভায়ই হয়তো তাঁর পদত্যাগপত্র পাওয়া যাবে। তবে সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত বিসিবিতে তিনি পদত্যাগপত্র দেননি। অন্য কোথাও দিয়েছেন কি না, সেটিও জানা যায়নি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর