বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

বিধ্বস্ত যুদ্ধবিমানের এক পাইলটের মৃত্যু

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪, ৩:৩৩ অপরাহ্ন

চট্টগ্রামে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় অসীম জাওয়াদ নামে এক পাইলট মারা গেছেন। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার সময় পতেঙ্গা এলাকায় অবস্থিত বানৌজা ঈসা খাঁ হাসপাতালে (নেভি হাসপাতাল) তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।  আহত আরেক পাইলট চিকিৎসাধীন।

চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (বন্দর) শাকিলা সোলতানা জানান, আজ সকালে উড্ডয়নের সময় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ট্রেনিং পরিচালনার সময় বিধ্বস্ত হলে বিমানটির পাইলট ও কো-পাইলট প্যারাসুট নিয়ে লাফ দেন। পরে তাদের উদ্ধার করে আহত অবস্থায় বানৌজা ঈসা খাঁ হাসপাতালে (নেভি হাসপাতাল হিসেবে পরিচিত) ভর্তি করা হয়। দুপর ১২টার কিছুক্ষণ পরে অসীম জাওয়াদ নামেরএক পাইলট মৃত্যুবরণ করেন। আরেক পাইলট চিকিৎসাধীন।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার সময় বাংলাদেশ বিমান বাহিনীর ওয়াইএকে-১৩০ যুদ্ধবিমানটি উড্ডয়নকালে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বিমানটির পেছনে আগুন লাগে। এ সময় বিমানে থাকা দুই পাইলট প্যারাসুট নিয়ে  লাফ দেন। বিমানটি চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বোট ক্লাবের কাছে কর্ণফুলী নদীতে গিয়ে পড়ে।

আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমানবাহিনীর একটি ইয়াক-১৩০ (YAK 130) প্রশিক্ষণ যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামের পতেঙ্গায় দুর্ঘটনায় পতিত হয়েছে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর