বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

বিজিবি নিয়োগ ২০২৪ বিজ্ঞপ্তি, সিপাহি নেবে এইচএসসি পাসেই

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ২:২৪ অপরাহ্ন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাহিনীটিতে ডিজিটাল পদ্ধতিতে ১০৩তম ব্যাচে সিপাহি (জিডি) পদে পুরুষ ও নারী নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১০ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে হবে। সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
পদের নাম: সিপাহি
ব্যাচ: ১০৩তম (জিডি)

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৩ এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ-২.৫ পেয়ে উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে ৫ ফুট ৬ ইঞ্চি, নারী প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি। পুরুষ প্রার্থীদের ওজন হতে হবে ৪৯.৮৯৫ কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩৪ ইঞ্চি। অন্যদিকে নারী প্রার্থীদের ক্ষেত্রে ওজন ৪৭.১৭৩ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি থাকতে হবে। উভয় প্রার্থীদের দৃষ্টিশক্তি লাগবে ৬/৬।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বৈবাহিক অবস্থা: অবিবাহিত। তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়।
আবেদন ফি: ১০০ টাকা

আবেদন: সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা: ২৬ জানুয়ারি ২০২৫ তারিখে পুরুষ ও নারী উভয় প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে।
বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯০০০ – ২১৮০০/- টাকা । তৎসহ বাড়ি ভাড়া, বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধাদি।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন
আবেদনের শেষ সময়: ১৯ সেপ্টেম্বর ২০২৪


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর