বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি নেতাদের সঙ্গে অসদাচরণ, যুবদল নেতা বহিষ্কার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১২:২৩ অপরাহ্ন

নেত্রকোনার মদন উপজেলায় বিএনপি নেতাদের সঙ্গে অসদাচরণ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) মদন উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল ও সাধারণ সম্পাদক হুমায়ূন কবির স্বাক্ষরিত এক চিঠিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।

বহিষ্কৃত নেতা হলেন, শামছুল হক চ্যাম্পিয়ন। তিনি মদন উপজেলার ২নং চানগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য ও চানগাঁও চকপাড়া গ্রামের মৃত আবু চাঁনের ছেলে।

এর আগে, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মদন উপজেলা যুবদলের এক জরুরি সভায় যুবদল নেতা শামছুল হক চ্যাম্পিয়নকে যুবদল থেকে চূড়ান্তভাবে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ বিষয়ে মদন উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল জানান, শামছুল হক চ্যাম্পিয়ন মদন পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে অসদাচরণ করায় যুবদলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। আমাদের এক বিশেষ সভার সিন্ধান্ত মোতাবেক শুক্রবার তাকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর