বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

বান্দরবানের রোয়াংছড়িতে তিনদিন ব্যাপী তারুণ্যের মেলা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন

বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায়  ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক শ্লোগানকে ধারণ করে তিন দিনব্যাপী তারুণ্যের মেলা শুরু হয়েছে।

শনিবার রোয়াংছড়ি কলেজ মাঠে আয়োজিত এ মেলায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য নাংফ্রা খুমী।

রোয়াংছড়ি উপজেলা তারুণ্যের মেলা আয়োজক কমিটির আহ্বায়ক ও রোয়াংছড়ি কলেজের অধ্যক্ষ জেরী রোয়াল থাং লিয়ান বুইতিং সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেক্ষ্যং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লালমিনলং বুইতিং, কচ্ছপতলী নিম্ন মাধ্যমিক আলোর পাঠশালা স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) লাপ্রাদ ত্রিপুরা প্রমুখ।

পরে, অতিথিবৃন্দ তারুণ্যের মেলায় প্রদর্শিত স্টলসমূহ পরিদর্শন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

উপজেলার রোয়াংছড়ি কলেজ, কচ্ছপতলী নিম্ন মাধ্যমিক আলোর পাঠশালা এবং বেক্ষ্যং নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এ মেলায় অংশ নিচ্ছে। আগামী সোমবার তিনদিনব্যাপী এ মেলা শেষ হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর