বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

বাদশা দ্বিতীয়বারের মতো কাঞ্চন পৌরসভার মেয়র হলেন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৬ জুন, ২০২৪, ১১:১১ অপরাহ্ন

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন দেওয়ান আবুল বাশার বাদশা। তিনি মোবাইলফোন প্রতীকে ১৬ হাজার ৯৩৯ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জগ প্রতীকের রফিকুল ইসলাম রফিক পেয়েছেন ১২ হাজার ৪০৪ ভোট।

২৬ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) পৌরসভার ১৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে দায়িত্বপ্রাপ্ত জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।

তিনি বলেন, ভোটারদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে কাঞ্চন পৌরসভার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সারাদিন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

কাঞ্চন পৌরসভার নির্বাচনে মেয়র পদে দুজনসহ ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৪০ হাজার ৭৯৮ জন। নির্বাচনে ৭২.৩৩ শতাংশ ভোটার ভোট দেন।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর