বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বসুন্ধরা চক্ষু হাসপাতালে বিনামূল্যে ৪৫ রোগীর অপারেশন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ৪:২৭ অপরাহ্ন

বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে গরিব, দুস্থ ৪৫ জন রোগীর বিনামূল্যে চোখের ছানি এবং মাংস বৃদ্ধি অপারেশন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) বসুন্ধরা আবাসিক এলাকার সাবরিনা সোবহান রোডে অবস্থিত বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ভিশন কেয়ার ফাউন্ডেশন এবং নবজাগরণ প্রতিবন্ধী অধিকার সংস্থার যৌথ উদ্যোগে রোগীদের অপারেশন করা হয়।

বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ম্যানেজার (এইচআর অ্যান্ড এডমিনিস্ট্রেশন) মোহাম্মদ আহসান হাবীব বলেন, গরিব, দুস্থ ও অন্ধ রোগীদের চক্ষু চিকিৎসার সাহায্যার্থে এ উদ্যোগ নেওয়া হয়েছে। দুস্থদের সেবায় আগে থেকেই এ ধরনের প্রক্রিয়া চলে আসছে। সারা দেশে বিনামূল্যে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পের মাধ্যমে প্রায় তিন হাজার ৪৫ জনের বেশি রোগীর বিনামূল্যে অপারেশন করা হয়েছে।

ক্যাম্পটি গত ১৬ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জের কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয়। ওই কাম্পে মোট ১ হাজার ২০০ রোগীকে বিনামূল্য চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এর মধ্য ৪২০ জনকে ছানি, নেত্রনালি ও মাংস বাড়ার কারণে চোখ অপারেশনের জন্য নির্বাচিত করা হয়।

চোখের ছানি অপারেশনের উপকারভোগীরা বলেন, আমাদের অনেকের ১ বছরের বেশি সময় ধরে চোখের সমস্যা। সরকারি সুবিধা আসলে স্থানীয় মেম্বার চেয়ারম্যানের চেনা পরিচিতরাই পায়, আমরা পায় না। কিন্তু এখানে সেসব নেই। সবাই সমান অধিকার পায়।

বিনামূল্যে চোখের অপারেশ করা এক উপকারভোগী বলেন, ডাক্তার চশমা না দিয়ে অপারেশনের কথা বলেন। অপারেশনের টাকা তো নাই। তখন ডাক্তার বলেন, এখানকার কথা। তারপর এখানে আসি। আমরা এতটাই গরিব যে, চোখের অপারেশন করতে পারিনি। তবে এখানে সব বিনামূল্যে হচ্ছে। আমার জন্য এ অনেক বড় প্রাপ্তি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর