বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

বগুড়ার ধুনটে ১৪৪ ধারা জা‌রি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৩ জুন, ২০২৪, ৬:৪৯ অপরাহ্ন

বগুড়ার ধুনটে উপজেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থী একই স্থানে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা করা হয়েছে। সোমবার উপজেলার জোর শিমুল উচ্চ বিদ্যালয় মাঠে এই আইন জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশিক খান। আগামী ৫ জুন চতুর্থ ধাপে বগুড়ার ধুনট, শেরপুর ও নন্দীগ্রাম উপজেলায় অনুষ্ঠিত হবে।

স্থানীয়রা জানান, সোমবার বিকেল ৩টার দিকে ‘মোটরসাইকেল’ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই খোকন এবং ‘ঘোড়া’ প্রতীকের প্রার্থী টিআইএম নুরুন্নবী জোর শিমুল উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশের আয়োজন করেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় সংঘর্ষ ও আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা দেখা দেওয়ায় ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধি আইন অনুযায়ী ১৪৪ ধারা জারি করা হয়।  দুপুর ২টা থেকে সমাবেশ স্থলে পাঁচ বা তার বেশি লোকজনের সমাগম, বিস্ফোরক বা আগ্নেয়াস্ত্র বহনে নিষেধ করেছেন ইউএনও।

ইউএনও মো. আশিক খান জানান, আজ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জোর শিমুল উচ্চ বিদ্যালয় মাঠে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর