বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বাহিনীতে দুই অতিরিক্ত আইজিসহ ৫৫ কর্মকর্তা রদবদল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৯ জুলাই, ২০২৪, ৬:০০ অপরাহ্ন

পুলিশের দুজন অতিরিক্ত আইজি, পাঁচ জন অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার ৪৮ জনসহ মোট ৫৫ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। 

রোববার  রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক চারটি প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়ন করা হয়।

এক প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি পদের দুজনকে বদলি ও পদায়ন করা হয়েছে। তাদের মধ্যে এ কে এম শহিদুর রহমান এবং  কৃষ্ণ পদ রায়কে পুলিশ অধিদফতরে (সদর দফতর) অতিরিক্ত আইজিপি হিসেবে বদলি ও পদায়ন করা হয়।
অপর এক প্রজ্ঞাপনে অতিরিক্ত ডিআইজি মো. সাখাওয়াত হোসেনকে ট্যুরিস্ট পুলিশে, ড. মো. আক্কাস উদ্দিন ভুঞাকে অ্যান্টি টেরোরিজম ইউনিটে, মো. আসাদ উল্লাহ চৌধুরীকে নৌ পুলিশে, এনামুল কবিরকে খাগড়াছড়ি আর্মড পুলিশ ব্যাটালিয়নে এবং মীর মোদ্দাছ্ছের হোসেনকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়।

আরেকটি প্রজ্ঞাপনে পুলিশ সুপার পদমর্যাদার ১৬ জন কর্মকর্তাকে দেশের বিভিন্ন স্থানে বদলি ও পদায়ন করা হয়।
অপর আরেকটি প্রজ্ঞাপনেও পুলিশ সুপার পদমর্যাদার ৩২ জনকে দেশের বিভিন্ন স্থানে র‌্যাবসহ পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর