বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

পিএসসির আরও ৫ সদস্য নিয়োগ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ১০:০২ অপরাহ্ন

সরকারি কর্ম কমিশনে (পিএসসি) আরও পাঁচজন সদস্য নিয়োগ দিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তারা হলেন—ব্রিগেডিয়ার জেনালেল (অব.) ডা. মোহাম্মদ জামাল উদ্দিন, এএসএম গোলাম হাফিজ, মো. জহিরুল ইসলাম ভূঁইয়া, ড. চৌধুরী সায়মা ফেরদৌস, ড. এম সোহেল রহমান।

সংবিধানের ১৩৮(১) প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রতি তাদের নিয়োগ দেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর বা তাদের বয়স ৬৫ বছর হওয়ার মধ্যে যা আগে ঘটে, সেই পর্যন্ত তারা সদস্য পদে বহাল থাকবেন।

এর আগে গত ৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোবাশ্বের মোনেমকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়। ওই দিন আরও চার সদস্য নিয়োগ পান।

সরকারের পট পরিবর্তনের পর গত ৮ অক্টোবর পিএসসি’র চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন এবং ১২ জন সদস্য পদত্যাগ করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর