বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের ৪৪৮ রানের জবাবে সাবধানী শুরু বাংলাদেশের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪, ১২:৫১ পূর্বাহ্ন

দুই মিডল অর্ডার ব্যাটার সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ানের জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ১১৩ ওভারে ৬ উইকেটে ৪৪৮ রানে প্রথম ইনিংস ঘোষনা করেছে পাকিস্তান। শাকিল ১৪১ রানে আউট হলেও ১৭১ রানে অপরাজিত থাকেন রিজওয়ান
জবাবে দ্বিতীয় দিন শেষে ১২ ওভারে বিনা উইকেটে ২৭ রান করেছে বাংলাদেশ। ১০ উইকেট হাতে নিয়ে ৪২১ রানে পিছিয়ে টাইগাররা। দিনের শেষভাগে নিজেদের প্রথম ইনিংস শুরু করে ১২ ওভার ব্যাট করেন বাংলাদেশের দুই ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসান। কোন বিপদ ছাড়া ২৭ রান তুলেন তারা। সাদমান ১২ ও জাকির ১১ রানে অপরাজিত আছেন।
গতকাল শুরু হওয়া টেস্টের প্রথম দিন ৪ উইকেটে ১৫৮ রান করেছিলো পাকিস্তান। শাকিল ৫৭ ও রিজওয়ান ২৪ রানে অপরাজিত ছিলেন।
দ্বিতীয় দিনের শুরু থেকে বাংলাদেশ বোলারদের উপর ছড়ি ঘুড়িয়েছেন শাকিল ও রিজওয়ান। এতে প্রথম সেশনে কোন উইকেট না হারিয়ে ৯৮ রান সংগ্রহ করে পাকিস্তান। ৪ উইকেটে ২৫৬ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় স্বাগতিকরা। এসময় শাকিল ৮৬ ও রিজওয়ান ৮৯ রানে অপরাজিত ছিলেন।
দ্বিতীয় সেশনের শুরুতে টেসট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন রিজওয়ান। কিছুক্ষণ পর টেস্টে তৃতীয় সেঞ্চুরির দেখা পান শাকিলও। জোড়া সেঞ্চুরির পর পাকিস্তানের রানের চাকা ঘুড়িয়েছেন শাকিল ও রিজওয়ান। জমে যাওয়া জুটি ভাঙতে দুই প্রান্ত দিয়ে ঘনঘন বোলিং পরিবর্তন করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অবশেষে দলীয় ৩৫৪ রানে শাকিলকে শিকার করে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন স্পিনার মেহেদি হাসান মিরাজ। স্টাম্প আউট হবার আগে ৯টি চারে ১৪১ রান করেন শাকিল। পঞ্চম উইকেট জুটিতে ২৪০ রান যোগ করেন দু’জনে।
শাকিল ফেরার পর আঘা সালমানকে নিয়ে পাকিস্তানকে সামনের দিকে টেনে নিয়ে গেছেন রিজওয়ান। সালমানকে ১৯ রানে সাজঘওে পাঠিয়ে নিজের ২৫তম ওভারে এসে প্রথম উইকেটের দেখা পান সাকিব।
সালমানের আউটে ক্রিজে এসে দ্রুত রান তুলেন শাহিন শাহ আফ্রিদি। তাকে সঙ্গ দেন রিজওয়ান। এতে ১১৩ ওভার শেষে ৬ উইকেটে ৪৪৮ রানে ইনিংস ঘোষনা করে পাকিস্তান। টেস্ট ক্যারিয়ারের প্রথম দেড়শ রান তুলে ১৭১ রানে অপরাজিত থাকেন রিজওয়ান। তার ২৩৯ বলের ইনিংসে ১১টি চার ও ৩টি ছক্কা ছিলো। ২৪ বলে অনবদ্য ২৯ রানের ইনিংসে ১টি চার ও ২টি ছক্কা মারেন আফ্রিদি।
শরিফুল ৭৭ রানে ও হাসান ৭০ রানে ২টি করে উইকেট নেন। দুই স্পিনার মিরাজ ৮০ রানে ও সাকিব ১০০ রানে ১টি করে উইকেট নেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর