বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

পল্লী বিদ্যুৎ সমিতির কর্মসূচি স্থগিত রাখার অনুরোধ সরকারের;প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ১০:০৬ অপরাহ্ন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেছেন, ‘পল্লী বিদ্যুৎ সমিতির কমপ্লিট শাটডাউন কর্মসূচির বিষয়ে আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আলোচনা হচ্ছে। তাদেরকে আলোচনায় আসতে বলেছি।‘

তিনি বলেন, ‘উদ্দেশ্যমূলকভাবে কারো প্ররোচণায় যেনো এমন কোনো কাজ না করা করা হয়, যাতে জনদুর্ভোগ তৈরি হয়। আশা করি তারা আমাদের সঙ্গে কথা বলবেন।’

তিনি বলেন, তাদের অধিকাংশ ন্যায্য দাবি মেনে নেওয়া হয়েছে। তারপরও আমরা বলছি দ্রুতই ন্যায্যতার ভিত্তিতে মীমাংসা করার চেষ্টা করা হবে।

আজ বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

এক প্রশ্নের উত্তরে মাহফুজ আলম বলেন, ‘তাদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা আমাকে কথা দিয়েছেন, অচিরেই আন্দোলন স্থগিত করবেন। আগামী সপ্তাহের শুরুর কর্মদিবসে আলোচনায় বসব। আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারলে, সেটা মাঠে না গড়ালে ভালো হয়।

পল্লী বিদ্যুৎ সমিতিকে বিদ্যুৎ সরবারাহ বন্ধ না করতে অনুরোধ করা হয়েছে বলে জানান মাহফুজ আলম। তিনি বলেন, ‘তাদের বলেছি জনগণের দুর্ভোগ সৃষ্টি করবেন না। আমরা বসার সুযোগ করে দিচ্ছি। আপনাদের ন্যায্য দাবি মেনে  নেওয়ার চেষ্টা করব।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পরিবেশ, বন  ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর