বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান জয়নুল বারী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ৫:২৩ অপরাহ্ন

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান পদ থেকে সাবেক সচিব মোহাম্মদ জয়নুল বারী পদত্যাগ করেছেন। আজ বুধবার হোয়াটসঅ্যাপে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন।

সাবেক সচিব মোহাম্মদ জয়নুল বারীকে ২০২২ সালের ১৫ জুন আইডিআরএ চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। তাঁকে তিন বছরের জন্য প্রতিষ্ঠানটির চেয়ারম্যান করা হয়। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন প্রতিষ্ঠানের চেয়ারম্যান পদত্যাগ করছেন, তার ধারাবাহিকতায় এবার আইডিআরএর চেয়ারম্যান পদত্যাগ করলেন।

আইডিআরএতে যোগ দেওয়ার আগে জয়নুল বারী পরিকল্পনা বিভাগের সচিব ছিলেন। তার আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার, কক্সবাজারের জেলা প্রশাসক, চট্টগ্রামের জেলা প্রশাসক, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর