বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

নোয়াখালীর সাবেক ছাত্রলীগ নেতা আটক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ১:০৬ অপরাহ্ন

ঢাকায় এক আত্মীয়ের বিয়ের দাওয়াত খেতে এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসনাত আদনান শিক্ষার্থীদের হাতে ধরা পড়েছেন।

সোমবার (২৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে  রাজধানীর বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের ওয়াটারফল রেস্টুরেন্ট থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তাকে আটক করেন।

আটকের খবর পেয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং আদনানকে তাদের হেফাজতে নেন। তবে এ বিষয়ে ডিবি বা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, আদনান জুলাই-আগস্টের আন্দোলনে হামলায় জড়িত ছিল এবং আন্দোলনের সময় হামলা করার বিভিন্ন তথ্য-প্রমাণ তার মোবাইলে পাওয়া যায়৷  তার মোবাইলে শিক্ষার্থী হত্যার আলামত পাওয়া গেছে এবং বর্তমানে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে বিভিন্ন গুজব ছড়ানোর আলামত পাওয়া যায় বলেও জানান তারা।

এই বিষয়ে আদনানের পরিবার জানায়, আদনান কোমড়ে ব্যাথাজনিত রোগে দীর্ঘদিন যাবত ভুগছেন। জুলাই আন্দোলনে তিনি ঢাকায় ছিলেন। কোন ছাত্রকে হামলা করেনি তিনি। তার বিরুদ্ধে নোয়াখালীতে কোন অভিযোগ নেই বলেও জানান তিনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর