বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাওন ময়মনসিংহ থেকে গ্রেফতার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৩:৪৪ অপরাহ্ন

নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রবিউল আওয়াল শাওনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২ অক্টোবর) দুপুরে নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ এ তথ্য নিশ্চিত করেন।

ওসি জানান, শাওনের বিরুদ্ধে সদর থানায় নাশকতার দুটি মামলা রয়েছে। এসব মামলায় তাকে আজকেই আদালতে সোপর্দ করা হবে এবং ৭ দিনের পুলিশ রিমান্ড আবেদন করা হবে।

এর আগে, ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা পুলিশের সহযোগিতায় মঙ্গলবার (১ অক্টোবর) রাতে তাকে ময়মনসিংহ শহর এলাকা থেকে গ্রেফতার করে নেত্রকোনা সদর থানা পুলিশ।

ওসি শাহনেওয়াজ আরও জানান, সেপ্টেম্বর মাসের শুরুর দিকে নেত্রকোনা সদর থানায় দায়ের করা মামলাগুলোর বাদী পৌর শহরের কাটলি এলাকার আল আমিন ও সদর উপজেলার বামনমোহা গ্রামের বাসিন্দা সাদেক মিয়া। এই মামলায় নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শামছুর রহমান লিটন এবং নেত্রকোনা-২ আসনের সাবেক এমপি আশরাফ আলী খান খসরুকেও আসামি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৬ জুন রবিউল আওয়াল শাওনকে সভাপতি এবং সোবায়েল আহমেদ খানকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রলীগের আংশিক কমিটি গঠন করে কেন্দ্রীয় ছাত্রলীগের জয়-লেখক কমিটি। তিন বছর পূর্ণ হলেও জেলা কমিটি পূর্ণাঙ্গ করতে ব্যর্থ হয় শাওন-সোবায়েল। এতে জেলা ছাত্রলীগের অনেক নেতাকর্মী ক্ষোভ প্রকাশ করেন। এ অবস্থায় পূর্ণাঙ্গ কমিটি হওয়ার আগেই চলতি বছরের গত ৩০ জুলাই শাওন-সোবায়েলের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর