বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

নেত্রকোনায় নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪, ১১:০২ অপরাহ্ন

নেত্রকোনার মোহনগঞ্জের বদরখালী টুনাই নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রবিবার সন্ধ্যার দিকে উপজেলার গাগলাজুর ইউনিয়নের টুনাই নদী থেকে মধ্য বয়সী ওই ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, ধনু নদী বা অন্য কোন নদী দিয়ে লাশ ভেসে এখানে এসেছে বলে ধারণা করা হচ্ছে। পরিচয় সনাক্তে পিবিআইয়ের সাথে কথা বলেছি। তারা প্রযুক্তির মাধ্যমে ওই ব্যক্তির পরিচয় সনাক্তে কাজ করবে। এছাড়া দেশের সকল থানায় এ বিষয়ে বার্তা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, কয়েকদিন আগে হত্যার পর লাশ পানিতে ফেলে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফলে দেহটি পঁচে গলে গিয়েছে। সোমবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর