বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪, ৪:৫৫ অপরাহ্ন

অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা ও  সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।  

আজ মঙ্গলবার (১৩ আগস্ট) মহাসচিবের উপ মুখপাত্র ফারহান হক এ তথ্য জানান।

জাতিসংঘের মহাসচিবের উপ-মুখপাত্র জানান, জাতিসংঘের মহাসচিব  একটি অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা ও সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানান।

অন্তর্বর্তী সরকারকে সংসদ নির্বাচনের লক্ষ্যে দেশব্যাপী নারী, যুবক এবং জনগণের পাশাপাশি সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের কণ্ঠস্বর বিবেচনা করে অন্তর্ভুক্তিমূলক হওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান মহাসচিব।

বাংলাদেশের জনগণের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ ও  তাদের মানবাধিকারের প্রতি পূর্ণ সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন তিনি।

সহিংসতার সমস্ত কর্মকাণ্ডের একটি পূর্ণ, স্বাধীন, নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের প্রয়োজনীয়তার ওপর জোর দেন জাতিসংঘের মহাসচিব।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর