বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

নারীদের ক্রিকেট লিগে এক দিনে তিন শতক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ৩:২৩ অপরাহ্ন

নারীদের জাতীয় ক্রিকেট লিগে টানা দ্বিতীয় সেঞ্চুরি হাঁকিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আজ শনিবার মধ্যাঞ্চলের হয়ে পূর্বাঞ্চলের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছেন তিনি। ২১৮ বলে ১১ বাউন্ডারিতে তিন অঙ্কের ঘর স্পর্শ করেছেন। একই দিনে আরও দুটি সেঞ্চুরি হয়েছে। মধ্যাঞ্চলের মুর্শিদা খাতুন তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পেয়েছেন। অন্য মাঠে অনুষ্ঠিত আরেক ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন সোবহানা মোস্তারি।

এর আগে ওপেনার দিলারা ১০২ রান আর তিথি-সুপ্তার জোড়া হাফ সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে ৩৫৪ রান তুলে পূর্বাঞ্চল। জবাবে মধ্যাঞ্চলের হয়ে ১৭০ রানের ঝলমলে ইনিংস উপহার দেন ওপেনার মুর্শিদা খাতুন। এরপরই সেঞ্চুরি পান জ্যোতি। তার এবং মুর্শিদার জোড়া সেঞ্চুরিতে ইতোমধ্যে লিড নিয়েছে মধ্যাঞ্চল। অন্য মাঠে অনুষ্ঠিত ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন সোবহানা মোস্তারি। উত্তরাঞ্চলের এই ক্রিকেটার খেলেছেন ১৪৬ বলে ১১৮ রানের ইনিংস।

নারীদের বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) একের পর এক সেঞ্চুরি হচ্ছে। এর আগে মেয়েদের প্রথম শ্রেণির ক্রিকেটে দেশের হয়ে প্রথম সেঞ্চুরি করে ইতিহাস গড়েছেন মধ্যাঞ্চলের অধিনায়ক নিগার। এরপর ফারজানা হকও পেয়েছেন সেঞ্চুরির দেখা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর