বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

নারায়ণগঞ্জে ৮০০ অবৈধ তিতাস গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন

নারায়ণগঞ্জে তিতাস গ্যাসের অবৈধ ৮০০ সংযোগ বিচ্ছিন্ন এবং দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ সোমবার মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অভিযান চালিয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোনিতা দাসের নেতৃত্বে ও তিতাস গ্যাসের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে মোবাইল কোর্টের মাধ্যমে মিজমিজি এলাকায় দিনব্যাপী অভিযান চালানো হয়।

অভিযানে চারটি স্পটে প্রায় তিন কিলোমিটার দৈর্ঘ্যের বিতরণ লাইন এবং ৩০০টি বাড়ির ৮০০টি অবৈধ আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ২” ডায়া বিশিষ্ট ৩০ ফুট, ১” ডায়া বিশিষ্ট ৭০ ফুট এমএস পাইপের সম্পূর্ণ অংশ এক্সকাভেটরের মাধ্যমে অপসারণ করে জব্দ এবং প্রতিটি অবৈধ বিতরণ লাইন উৎস পয়েন্ট থেকে কিলিং ও ক্যাপিং করা হয়েছে।

অভিযানে ৪টি কয়েল তৈরির কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবৈধভাবে গ্যাস সংযোগের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে কারখানা মালিকদের তাৎক্ষণিক অর্থদণ্ড প্রদান করা হয়।

সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া মতিন সড়কের মুদি কয়েল ফ্যাক্টরিতে অভিযানকালে তিনটি অবৈধ সোর্স পয়েন্ট কেটে কিলিং করা হয় এবং মালিকপক্ষকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এক লাখ টাকা জরিমানা করেন।

একইভাবে ধনু হাজি রোড মসজিদ গলিতে নাজ কিং ও আসমানি সুপার গোল্ড কয়েল কারখানায় অভিযান চালানো হয়েছে। এ কারখানায়ও অবৈধ গ্যাস সংযোগ পাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট কারখানা মালিককে এক লাখ টাকা জরিমানা করেন।

একই রোডে অবস্থিত ব্ল্যাক কিলার কোয়েল ফ্যাক্টরির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ১/২” ব্যাসের ৫০ ফিট, ৩/৪” ব্যাসের ৩০ ফিট ও ১০০ ফিট লম্বা হোস পাইপ জব্দ করা হয়েছে।

মিজমিজি উত্তরপাড়া মতিন সড়কের ডিকে মার্কেটিং এন্ড ট্রেডিং কয়েল কারখানায় অভিযান চালিয়ে কোনো গ্যাসের সংযোগ পাওয়া যায়নি।

অন্যদিকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে সোনারগাঁও-এর মিরেরটেক ও হাতুড়িপাড়া এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অপর একটি অভিযান চালানো হয়েছে।

মোবাইল কোর্টের মাধ্যমে পরিচালিত এ অভিযানে মিরেরটেক এলাকায় ২টি এবং হাতুড়াপাড়ায় ২টি স্পটে ২” ডায়া বিশিষ্ট ২ টি এবং ২ টি ১” ডায়া বিশিষ্ট অবৈধ সংযোগ উচ্ছেদ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর