বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর, সাখাওয়াতকে সরিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪, ১০:৩০ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকারে নতুন করে শপথ নেওয়া চার উপদেষ্টার মধ্যে দপ্তর বণ্টন হয়েছে। এছাড়া আগে দায়িত্ব নেওয়া কিছু উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন হয়েছে।

নতুন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীকে। আর ওই মন্ত্রণালয় থেকে সরিয়ে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে দেওয়া হয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব।

আজ শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যায় দপ্তর বণ্টন ও পুনর্বণ্টন করার বিষয়টি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়েছে।

নতুনভাবে শপথ নেওয়া অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদকে পরিকল্পনা মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে। সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারকে সংযুক্ত করা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে।

সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খানকে দেওয়া হয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর