বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বেতন কাঠামো চান সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ৪:২৫ অপরাহ্ন

মন্ত্রিপরিষদ সচিবের কাছে নতুন বেতন কাঠামোসহ ৯ দফা দাবি পেশ করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ।  দাবি পেশের পর যথাযথ কার্যক্রম নেওয়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের নেতারা এক জরুরি সভায় মিলিত হন। সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব নিজাম উদ্দিন আহমেদের সঞ্চালনায় উক্ত সভার সভাপতিত্ব করেন সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর।

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের পেশকৃত দাবির যৌক্তিকতা বিবেচনা করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্প্রতি স্মারকে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। পেশকৃত দাবির মধ্যে উল্লেখযোগ্য ছিল- সচিবালয়ে কর্মরত নন ক্যাডার ফিডার পদধারীদের প্রাপ্যতানুযায়ী বিভিন্ন ক্যাটাগরির পদ সংরক্ষণ, পদনাম পরিবর্তন, নতুন পে-কমিশন গঠন, ৫০ ভাগ মহার্ঘভাতা, ১০০ ভাগ পেনশন ও ৪০০ ভাগ গ্রাচুইটি সুবিধা প্রদান, বিদ্যমান ২০টি গ্রেডের পরিবর্তে ১০টি গ্রেড প্রবর্তন, সচিবালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির বিদ্যমান পদনাম পরিবর্তন করে যৌক্তিক নাম দেওয়া, বিগত সরকারের আমলে চাকরিচ্যুত, সাময়িক বরখাস্ত, বরখাস্ত ও অন্যায়ভাবে বাধ্যতামূলক অবসরপ্রাপ্তদের ন্যায় পাওনা ফেরত ইত্যাদি।

এছাড়া গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে সরকার গঠিতব্য পে-কমিশনে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের প্রতিনিধি অন্তর্ভুক্ত করার জন্য মন্ত্রিপরিষদ সচিব নেতাদের আশ্বস্ত করেছেন। তিনি আরও জানান, আগামীতে গঠিতব্য পে-কমিশনে সংযুক্ত পরিষদের পক্ষ থেকে প্রতিনিধি অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করে চিঠির মাধ্যমে যথাসময়ে জানানো হবে।

দাবি পেশকালে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের বিপুল সংখ্যক কর্মকর্তা- কর্মচারীসহ পরিষদের সাবেক মহাসচিব ও বর্তমানে প্রধান উপদেষ্টা মো. তোয়াহা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর