বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

দুদকের মামলায় পলক-জ্যোতি গ্রেফতার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন

 দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামলের ছেলে শাফি মোদ্দাছির খান জ্যোতিকে গ্রেফতার দেখানো হয়েছে।

ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ তাদের এ মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন। এদিন গ্রেফতার দেখানোর আগে কারাগার থেকে তাদের ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতে হাজির করে করা হয়। শুনানি শেষে তাদের আবার কারাগারে পাঠানো হয়।

দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর বাসস’কে আদালতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পলককে গ্রেফতার দেখাতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক আল আমিন। আবেদনে বলা হয়, আসামি পলক যাত্রাবাড়ি থানার এক মামলায় গ্রেফতার হয়ে জেল হাজতে আটক আছেন। পলকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা -১ মামলা দায়ের করা হয়েছে। পলককে এই মামলায় গ্রেফতার দেখানোর আদেশ প্রদান করা একান্ত প্রয়োজন।

জ্যোতিকে গ্রেফতার দেখাতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ। আবেদনে বলা হয়, আসামি শাফি মোদ্দাছির খান (জ্যোতি), তার পিতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পরস্পর যোগসাজশে ১৯,৮৯,৭৮,৫০২ টাকা মুল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে নিজ ভোগ দখলে রাখেন। এছাড়া জ্যোতি নিজ নামে ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলে ৮৪,৭৭,৫৭,৫৭২ টাকা হস্তান্তর, রুপান্তর, স্থানান্তর করায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ মামলা দায়ের করা হয়েছে। জ্যোতিকে এই মামলায় গ্রেফতার দেখানোর আদেশ প্রদান করা একান্ত প্রয়োজন।

এর আগে ১৪ আগস্ট রাতে রাজধানীর খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় জুনায়েদ আহমেদ পলককে গ্রেফতার করে ডিবি পুলিশ।

গত ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৩টার দিকে রাজধানী উত্তরার একটি বাসা থেকে জ্যোতিকে গ্রেফতার করে পুলিশ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর