বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আরব আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত ৪০ বছর পর ফুটবল বিশ্বকাপে ইরাক রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ

তামিমের ফিফটিতে চট্টগ্রাম পর্বে বরিশালের দাপুটে জয়

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫, ১:১৫ পূর্বাহ্ন

চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে অনায়াসে হারাল ফরচুন বরিশাল।  অধিনায়ক তামিম ইকবালের ফিফটিতে ৮ উইকেটের দাপুটে জয় নিয়ে মাঠ ছেড়ে তারা।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ১৩৯ রানেই গুটিয়ে যায় ঢাকা ক্যাপিটালস। দলের হয়ে সর্বোচ্চ রান করেন ওপেনার তানজিদ হাসান তামিম। ৪৪ বলে দুটি চার ও চারটি ছক্কায় ৬২ রান করে বিদায় নেন এই ওপেনার।

১৭ বলে ১৩ রান করা লিটনকে ফিরিয়ে ৩১ রানে রিপন মন্ডল ভাঙে ঢাকার ওপেনিং জুটি। লিটনের পর সাব্বির-মোসাদ্দেকও পনেরোর আগেই ধরেন সাজঘরের পথ। শেষদিকে ফরমানউল্লাহ শাফি ১৬ বলে ২২ রান করেন।

বরিশালের পক্ষে তানভীর ইসলাম তিনটি, ফাহিম আশরাফ দুটি এবং জাহান্দাদ খান, রিপন মণ্ডল ও মাহমুদউল্লাহ রিয়াদ একটি করে উইকেট শিকার করেন।

তাড়া করতে নেমে শুরুতেই নাজমুল হোসেন শান্তর (২) উইকেট হারায় বরিশাল। তবে দ্বিতীয় উইকেটে ১১৭ রানের জুটি গড়ে জয়ের পথ সহজ করে দেন তামিম ও দাভিদ মালান। ৪৮ বলে ৬ চার ও ১ ছক্কায় ৬১ রানে তামিম শিকার হন থিসারা পেরেরা। তবে জাহান্দাদ খানকে ৪ ওভার আগে দলের জয় নিশ্চিত করেন মালান। ৪১ বলে ৩ চার ও ১ ছক্কায় ৪৯ রানে অপরাজিত থাকেন বাঁহাতি এই ব্যাটার। ৪ বলে ২ ছক্কায় ১৩ রান আসে জাহান্দাদের ব্যাট থেকে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর