বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের ৫ মামলা বাতিল রায় বহাল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪, ১:৪২ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের পাঁচ মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।  রবিবার (৮ ডিসেম্বর) হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্র পক্ষের করা লিভ টু আপিল খারিজ করে দেন বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ।

এ সময় রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান।

এর ফলে শ্রম আইনের ৫ মামলার কার্যক্রম বাতিলই থাকবে। এর আগে গত ২৪ অক্টোবর শ্রম আইনের ৫ মামলায় ও মানহানির এক মামলার কার্যক্রম বাতিল করে রায় দেন হাইকোর্ট।

ড. মুহাম্মদ ইউনূসের নামে যখন শ্রম আদালতে আলাদা পাচটি মামলা হয়, তখন তিনি গ্রামীণ টেলিকমিউনিকেশন্সের চেয়ারম্যান ছিলেন। প্রস্তাবিত ট্রেড ইউনিয়ন ঘিরে কর্মীদের চাকরিচ্যুতির অভিযোগ তুলে ২০১৯ সালে এসব মামলা করা হয়।

ড. ইউনূসের আবেদনের পরিপ্রেক্ষিতে, এ মামলাগুলোর কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে পৃথক রুল জারি করে। রুলের ওপর শুনানি শেষে চলতি বছরের ২৪ অক্টোবর হাইকোর্ট বেঞ্চ মামলাগুলোর কার্যক্রম বাতিল করে দেন বলে জানান আইনজীবী।

এ আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে। যার শুনানি শেষে এ রায় দিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর