বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ডুবিয়ে দেওয়া হলো ফতুল্লায় আগুনে পোড়া ট্রলারটি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪, ৪:০৭ অপরাহ্ন

ফতুল্লায় আগুন লাগা জ্বালানি তেলের ড্রামবাহী ট্রলারটি বুড়িগঙ্গা নদীতে ডুবিয়ে দেওয়া হয়েছে। বুধবার রাত ৯ টার দিকে ট্রলারটি বুড়িগঙ্গা নদীতে ডুবিয়ে দেওয়া হয় বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ।

এর আগে বুধবার দুপুর দেড়টার দিকে ট্রলারটি এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ট্রলারের আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। বিকেল ৩ টায় আগুন নিয়ন্ত্রণে এলেও সন্ধ্যা ৭টার দিকে তা পুনরায় জ্বলে উঠে। একপর্যায়ে ট্রলারটি জ্বলন্ত অবস্থায় মাঝনদীতে চলে যায়। এ কারণে আগুন নেভানো শেষে ট্রলারটিকে নদীতে ডুবিয়ে দেওয়া হয়।

জানা গেছে, পুড়ে যাওয়া ট্রলারটির নাম এমভি মনপুরা। এটির মালিকের নাম সেলিম মিয়া।

এদিকে, গতকাল সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক। এসময় তিনি বলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সাকিব আল রাব্বিকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। তদন্ত কমিটিকে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর