রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

জামিনে মুক্ত আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসিম উদ্দিন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ৫:০৭ অপরাহ্ন

সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসিম উদ্দিন রাহমানি জামিনে মুক্ত হয়েছেন।

আজ সোমবার দুপুর পৌনে ১২টার দিকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান তিনি।

মুফতি জসিম উদ্দিন রাহমানি বরগুনা সদর থানার খাজুরতোলা গ্রামের নুর মোহাম্মদের ছেলে।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মুফতি জসিম উদ্দিন রাহমানি সন্ত্রাসবিরোধী মামলায় জামিন পেয়েছেন। জামিনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে।

মুফতি জসিম উদ্দিনের মুক্তির খবরে সকাল থেকেই কেন্দ্রীয় কারাগারটির মূল ফটকে অবস্থান করেন তাঁর বড় ভাই আবদুল খলিল, মো. আবদুল জলিল, মো.আইয়ুব আলীসহ অন্য অনুসারীরা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর