বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ছাত্র আন্দোলনে হতাহতদের পরিবারের দেখভালে ফাউন্ডেশন গঠনের সিদ্ধান্ত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ১১:১৪ অপরাহ্ন

ছাত্রদের নেতৃত্বে জুলাই ও আগস্ট মাসে স্বৈরাচার বিরোধী বিপ্লবে অংশগ্রহণকারী আহত ও নিহতদের পরিবারের সদস্যদের দেখভালের জন্য সরকার একটি ফাউন্ডেশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ফাউন্ডেশনটি গঠিত হবে এবং সেখানে সরকারের কয়েকজন উপদেষ্টা, ছাত্র প্রতিনিধি এবং নিহত ও আহতদের পরিবারের সদস্যরা থাকবেন। মুহাম্মদ ইউনুস ফাউন্ডেশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতা, যারা তাদের জীবন উৎসর্গ করেছেন এবং গুরুতর আহত হয়েছেন, আমরা তাদের আত্মত্যাগকে কখনো ভুলতে পারব না।’
সরকার প্রধান বলেন, ‘তাদের পাশে দাঁড়ানো আমার কর্তব্য এবং আমাদের জাতীয় দায়িত্বও বটে। আহত ও নিহতদের পরিবারের সদস্যদের দেখভালের জন্য যা যা প্রয়োজন আমরা তার সবকিছুই করব।

তিনি জানান, আহতদের  চিকিৎসা এবং আহত ও নিহতদের পরিবারের জন্য যা প্রয়োজন, ইতোমধ্যে তার ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের দেখভালের জন্য একটি সুনির্দিষ্ট সরকারি বিভাগ এবং কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
ড. ইউনূস খুব শিগগিরই ফাউন্ডেশনের কার্যপ্রণালী ঘোষণা করা হবে উল্লেখ করে ফাউন্ডেশন পরিচালনায় প্রবাসীসহ সকল দেশবাসীকে সহযোগিতা করার আহবান জানান।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর