বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আরব আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত ৪০ বছর পর ফুটবল বিশ্বকাপে ইরাক রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তান দলের মেন্টর ইউনিস

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নতুন দায়িত্ব পেয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইউনিস খান। আসন্ন এই টুর্ণামেন্টে আফগানিস্তান দলের মেন্টর হিসেবে কাজ করবেন ইউনিস। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে ২০২২ সালে আফগানিস্তানের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন ইউনিস। 

এ সম্পর্কে এসিবি’র মুখপাত্র সাইদ নাসিম সাদাত ক্রিকবাজকে বলেছেন, ‘পাকিস্তানের অভিজ্ঞ টপ অর্ডার ব্যাটার ইউনিস খানকে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আফগানিস্তান দলের মেন্টর হিসেবে দায়িত্ব দিয়েছে এসিবি। পাকিস্তানে আসর শুরু হবার আগেই ইউনিস দলের সাথে যোগ দিবেন।’

খেলোয়াড়ি ক্যারিয়ারে ইউনিস ১১৮ টেস্টে ১০,০৯৯ রান করেছেন। এর মধ্যে রয়েছে ক্যারিয়ার সেরা ৩১৩ রানের ইনিংস। আইসিসি র‌্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বর ব্যাটারও হয়েছেন। ২০০৯ সালে প্রথমবারের মত টি২০ বিশ্বকাপ জয়ী পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন।

পেশাদার ক্যারিয়ার শেষে কোচিং পেশায় বেশ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ইউনিস। এর মধ্যে পাকিস্তান দলের ব্যাটিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পাকিস্তান সুপার লিগ (পিএসএল)’এ ইউনিস পেশোয়ার জালমির কোচ হিসেবে কাজ করেছেন। সম্প্রতি আবু ধাবিতে টি১০ লিগে বাংলা টাইগার্সের প্রধান কোচ ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর