বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

চুয়েট, কুয়েট ও রুয়েটের সমন্বিত ভর্তি পরীক্ষা আজ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৩ মার্চ, ২০২৪, ১২:০১ অপরাহ্ন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সের সমন্বিত ভর্তি পরীক্ষা আজ রোববার অনুষ্ঠিত হবে। চুয়েট, কুয়েট ও রুয়েট ক্যাম্পাসে একসঙ্গে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কুয়েট ক্যাম্পাসে “ক” গ্রুপের (বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি) রোল ২১০০০১-২১৬৮৪৭ ও ২১৮০০১-২১৮০০৯ পর্যন্ত সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং “খ” গ্রুপের (বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক) রোল ২২০০০১-২২০৭৬২ পর্যন্ত সকাল ১০টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। মোট পরীক্ষার্থী ৭ হাজার ৬১৮ জন।

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে সমন্বিত ভর্তি পরীক্ষার মাধ্যমে কুয়েটের ৩টি অনুষদের অধীন ১৬টি বিভাগে মোট ১ হাজার ৬৫ জন ভর্তি হতে পারবেন। চুয়েট ও রুয়েটে আসন সংখ্যা যথাক্রমে ৯৩১ ও ১ হাজার ২৩৫টি। চুয়েট ও রুয়েট কেন্দ্রে যথাক্রমে ৭ হাজার ৬৩০ জন ও ৬ হাজার ৯৯২ জন পরীক্ষার্থী রয়েছে।

ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য চুয়েট, কুয়েট, রুয়েট এর সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে পাওয়া যাবে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর