শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জলবায়ু পরিবর্তনের ক্ষতি কাটিয়ে উঠতে যুক্তরাজ্যের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর কপ৩১ জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের বিরুদ্ধে নিউজ পোর্টালগুলোকে দায়িত্বশীল হওয়ার আহ্বান বৈশ্বিক জলবায়ু ঝুঁকি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৫ জরুরি প্রস্তাব তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে অংশ নিলেন জুবাইদা রহমান জলবায়ু সহনশীল ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তহবিলের ৫০ শতাংশ অভিযোজনে দেওয়ার আহ্বান অস্ট্রেলিয়ার কাছে বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইল বাংলাদেশ ঢাবির এস এম হলের ঐতিহ্য সংরক্ষণের আশ্বাস রাষ্ট্রপতির

‘চিনির মজুত পর্যাপ্ত, সংকট হবে না’; সাইফুল আলম মাসুদ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৬ মার্চ, ২০২৪, ৯:১৮ পূর্বাহ্ন

এস আলম শিল্প গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ বলেছেন, ‘রিফাইন্ড চিনির পর্যাপ্ত মজুত অক্ষত আছে। চিনির কোনো সংকট হবে না। দুই-এক দিনের মধ্যেই এস আলম রিফাইন্ড সুগার কারখানা থেকে বাজারে চিনি সরবরাহ শুরু করা হবে।’ মঙ্গলবার কর্ণফুলীর ইছানগরের এস আলম সুগার মিলের অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাজারে চিনির দামে প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নের উত্তরে সাইফুল আলম মাসুদ বলেন, আগুন নেভানোই এখন আমাদের মূল লক্ষ্য। চিনির কোনো সঙ্কট হবে না। কিছু অসাধু ব্যবসায়ীরা দুই একদিনের জন্য কারসাজি করতে পারে। তবে, এগুলো ঠিক হয়ে যাবে। দুই-এক দিন পর থেকে আমারদের ডেলিভারি শুরু হয়ে যাবে। প্রোডাকশন চালু করবো এবং বানানো মাল আছে। তা দিয়ে এক সপ্তাহ মিনিমাম চলবে। প্রোডাকশনে যেতে লাগবে দুই দিন। এরপর আর সমস্যা হবে না। মেইনলি আগুনটা নিভে গেলে হয়ে যাবে, ইনশাআল্লাহ।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর