শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

চট্টগ্রামে সাতকানিয়া-লোহাগাড়া সাংবাদিক ফোরামের আনন্দ সম্মিলন নতুন কমিটির সভাপতি এসএম রানা ও সম্পাদক ওমর ফারুক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৫ মে, ২০২৪, ৩:০৬ অপরাহ্ন

চট্টগ্রামে কর্মরত সাতকানিয়া-লোহাগাড়া সাংবাদিক ফোরামের আনন্দ সম্মিলন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ এপ্রিল) পটিয়ার উত্তরসূরী রিসোর্টে এই সম্মিলন অনুষ্ঠিত হয়। এতে আগামী দুই বছরের জন্য ১৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

ফোরামের সভাপতি চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক হোসাইন তৌফিক ইফতিখারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক প্রতিদিনের বাংলাদেশের ব্যুরো প্রধান এসএম রানাকে সভাপতি ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট ওমর ফারুককে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য কর্মকর্তারা হলেন— সহ-সভাপতি মিজানুল ইসলাম (দৈনিক যুগান্তর) ও সরওয়ার আমিন বাবু (এশিয়ান টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার ফয়সাল (প্রথম আলো), সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান (দৈনিক পূর্বকোণ), অর্থ সম্পাদক সরওয়ার কামাল, দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান (ঢাকা পোস্ট), প্রচার সম্পাদক মিনহাজুল ইসলাম (বাংলানিউজ) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জয়া শর্মা।

এছাড়া কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে স্থান পেয়েছেন সুজন আচার্য্য (বাংলা টিভি), শরীফুল ইসলাম রুকন (একুশে পত্রিকা) ও নবাব মিয়া (এখন টিভি)।

সাধারণ সভায় সংগঠনের সদ্যবিদায়ী সভাপতি হোসাইন তৌফিক ইফতিখার বলেন, ‘আমরা নিজেরা বিভিন্ন সাংবাদিক সংগঠনের সঙ্গে জড়িত। কিন্তু এরপরও নাড়ির টানে এই সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছে। এলাকার সবাই একত্রে মিলেমিশে থাকার আমরা এই প্লাটফর্ম তৈরি করেছি। আমরা এলাকার উন্নয়নে কাজ করব। এলাকায় অপরাধ দমনে কলম ধরবো। সবমিলিয়ে এলাকা ভালো থাকলে আমরাও ভালো থাকবো।’ সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক মিজানুল ইসলাম বলেন, ‘আগামী দিনে সবাই মিলে আমরা যার যার অবস্থান থেকে সংগঠন ও এলাকার জন্য ভালো কিছু করার চেষ্টা করে যাবো।’

অনুষ্ঠানের সমাপ্তি পর্বে র‍‍্যাফেল ড্র ছাড়াও সদস্যদের মাঝে শুভেচ্ছাস্বরূপ প্রীতি উপহার তুলে দেওয়া হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর