বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

চট্টগ্রামে রিয়াজউদ্দিন বাজারে অগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৮ জুন, ২০২৪, ১২:০১ অপরাহ্ন

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার রিয়াজউদ্দিন বাজারে একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২ জন।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

শুক্রবার সকালে চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের উপ-সহকারী পরিচালক আবদুর রাজ্জাক অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, রিযাজউদ্দিন বাজারের বাহার লেইনের ইলেক্ট্রনিক্স মার্কেটের দুটি দোকানে আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশন থেকে ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ করে। প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে। এই সময় নারী ও শিশুসহ ৪ জনকে দগ্ধ অবস্থায় ফায়ার সার্ভিস উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সেখানে ৩ জনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। দগ্ধ একজনকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, আট তলা ভবনটির দোতলা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান এবং বাকি ছয় তলা আবাসিক ছিলো। আগুন লাগার পর উপরে কয়েকটি কক্ষে ধোঁয়ায় দম বন্ধ হয়ে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়লে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর