শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জলবায়ু পরিবর্তনের ক্ষতি কাটিয়ে উঠতে যুক্তরাজ্যের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর কপ৩১ জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের বিরুদ্ধে নিউজ পোর্টালগুলোকে দায়িত্বশীল হওয়ার আহ্বান বৈশ্বিক জলবায়ু ঝুঁকি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৫ জরুরি প্রস্তাব তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে অংশ নিলেন জুবাইদা রহমান জলবায়ু সহনশীল ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তহবিলের ৫০ শতাংশ অভিযোজনে দেওয়ার আহ্বান অস্ট্রেলিয়ার কাছে বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইল বাংলাদেশ ঢাবির এস এম হলের ঐতিহ্য সংরক্ষণের আশ্বাস রাষ্ট্রপতির

চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন

বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ (বিএনএফডব্লিউএ) চট্টগ্রামের উদ্যোগে গরীব, দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) চট্টগ্রামের পতেঙ্গায় নাবিক আবাসিক এলাকা-২ এ বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ চট্টগ্রাম শাখার চেয়ারম্যান শারমীন এরশাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সকল শীতবস্ত্র বিতরণ করেন। গরীব, দুস্থ ও সুবিধাবঞ্চিত জনগণের শীতের কষ্ট লাঘবে এ সকল শীতবস্ত্র বিতরণ করা হয়।

পাশাপাশি এ সংঘের উদ্যোগে কাপ্তাই, পেকুয়া, হাতিয়া, সন্দ্বীপ, মহেশখালী, টেকনাফ ও সেন্টমার্টিন্স দ্বীপের শীর্তাত মানুষের মাঝে শীতবস্ত্র পৌঁছে দেওয়া হবে। ভবিষ্যতেও সংগঠনটির এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ চট্টগ্রাম শাখার কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর