বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যা ও পুলিশের ওপর হামলা: ১২ আসামি রিমান্ডে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ১২:২৫ পূর্বাহ্ন

চট্টগ্রামে পৃথক মামলায় ১২ আসামির রিমান্ড মঞ্জুর করেছে আদালত।মঙ্গলবার চট্টগ্রাম তৃতীয় মহানগর হাকিম আলমগীর হোসেনের আদালত চিন্ময় অনুসারীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চারজনের এবং পুলিশের ওপর হামলা মামলায় আট আসামির রিমান্ড মঞ্জুর করেছেন। 

চট্টগ্রাম আদালত ভবন এলাকায় আইনজীবী আলিফ হত্যা মামলায় রিমান্ডে নেওয়া হয় রিপন দাস, বিশাল দাস, আমান দাস ও রাজীব ভট্টাচার্য্যকে। এদের মধ্যে রিপন দাসের পাঁচদিন ও বাকিদের চারদিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।

পুলিশের ওপর হামলা মামলায় সুমন দাস, সুজন চন্দ্র দাস, ইমন চক্রবর্তী, রূপন দাশ, সৌরভ দাশ, সাকিবুল আলম, আহমদ হোসেন ও মো. রাকিবকে পাঁচদিনের রিমান্ডে দেওয়া হয়।

আদালত সূত্র জানায়, আলিফ হত্যা মামলায় চার আসামিকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে আদালত একজনের পাঁচদিন ও বাকিদের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

অন্যদিকে একইদিন আদালত ভবন এলাকায় পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরের মামলায় আট আসামির সাতদিনের রিমান্ড আবেদন করলে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর