বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জে বাসচাপায় ভ্যানচালক নিহত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪, ৪:১৫ অপরাহ্ন

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস চাপায় ছকু শেখ নামে একজন ভ্যানচালক নিহত হয়েছেন। এতে নিলুফা বেগম  নামে একজন নারী যাত্রী আহত হয়েছেন। আহত নিলুফা বেগমকে কাশিয়ানী ১০০-শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরা তানভীর শাহ মহিলা মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসেম মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি আবুল হাসেম মজুমদার জানান, ভ্যানচালক ছকু শেখ কাশিয়ানী উপজেলার ফুকরা থেকে ভ্যানে যাত্রী নিয়ে মিল্টন বাজার যাচ্ছিলেন। এসময় ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরা তানভীর শাহ মহিলা মাদ্রাসার সামনে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী হামিম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে পিছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ভ্যানচালক ছকু শেখ নিহত হন ও ভ্যানের যাত্রী নিলুফা বেগম গুরুতর আহত হন।

তিনি আরও জানান, ঘটনার পরপরই ঘাতক বাসটি পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর