শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

সংবিধান সংস্কার কমিশনকে সংবিধান সমসাময়িক করার পরামর্শ ড. কামাল হোসেনের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ১০:২৩ অপরাহ্ন

১৯৭২ সালে সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ড. কামাল হোসেনের সাথে সাক্ষাৎ করেছেন সংবিধান সংস্কার কমিশন। এ সময় সংবিধান সমসাময়িক করতে কমিশনকে পরামর্শ দেন তিনি। আজ শনিবার (২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংবিধান সংস্কার কমিশন।

বৈঠকে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ‍্যাপক আলী রীয়াজসহ কমিশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় সংবিধান সংস্কারের প্রক্রিয়া নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ড. কামাল হোসেন সংবিধান সংস্কার প্রক্রিয়ায় আস্থা প্রকাশ করেছেন। এছাড়া, তিনি সংবিধানকে সমসাময়িক করার কথাও বলেন।

প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক আলী রীয়াজকে প্রধান করে সংবিধান সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। কমিশনের অন্য সদস্যরা হলেন অধ্যাপক সুমাইয়া খায়ের, ইমরান সিদ্দিকী, অধ্যাপক মুহাম্মদ ইকরামুল হক, অ্যাডভোকেট ড. শরীফ ভূঁইয়া, এম মঈন আলম ফিরোজী, লেখক ফিরোজ আহমেদ, মানবাধিকারকর্মী মো. মুস্তাইন বিল্লাহ ও শিক্ষার্থী প্রতিনিধি মো. মাহফুজ আলম।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর