বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারে পাহাড় ধসে নারী-শিশুসহ ৩ জনের মৃত্যু

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪, ১:২৪ অপরাহ্ন

জেলার পেকুয়া উপজেলায় আজ ভোর রাতে পাহাড় ধসে নারী-শিশুসহ ৩জনের মৃত্যু হয়েছেন।

আজ রোববার ভোর রাতে কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জারুলবুনিয়া সেগুনবাগিচা এলাকায় পাহাড় ধ্বসের  এ দুর্ঘটনা ঘটে।

মৃৃতরা হলেন, ওই এলাকার মো: সরোয়ার আলমের স্ত্রী মমতাজ বেগম (৩২),  তাদের কন্যা ময়না(১৩) ও পুত্র তোহা (৮)। পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম জয় জানিয়েছেন, আজ রাতভর ভারী বৃষ্টি হয়েছে। একারণে পাহাড় ধসে রাত সাড়ে ৩টার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জারুলবুনিয়া সেগুনবাগিচা এলাকায় পাহাড় ধ্বসের ঘটনা ঘটে। এসময় একই পরিবারের ১ নারী ও ২ শিশু মাটির নিচে চাপা পড়ে। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। নিহতদের দাফনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর