বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে শীর্ষ পাঁচ বোলারই বাংলাদেশের; সর্বোচ্চ উইকেট মাহেদির

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ১:৩৪ অপরাহ্ন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ শেষ হওয়া  তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে  উইকেট শিকারী তালিকায় শীর্ষ পাঁচ বোলারই বাংলাদেশের।
৩ ইনিংসে ১১ ওভারে ৪৬ রানে সর্বোচ্চ ৮ উইকেট নিয়েছেন অফ-স্পিনার মাহেদি হাসান। পাশাপাশি ব্যাট হাতে ৩৭ রান করায় সিরিজ সেরা খেলোয়াড় হয়েছেন তিনি। বল হাতে তার ইকোনমি ছিলো ৪ দশমিক ১৮। প্রথম ম্যাচে ১৩ রানে ৪ উইকেট ও অপরাজিত ২৬ রান করায় ম্যাচ সেরা হয়েছিলেন মাহেদি।

দ্বিতীয় সর্বোচ্চ ৭ উইকেট নিয়েছেন পেসার তাসকিন আহমেদ। এরপর ৬ উইকেট নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছেন স্পিনার রিশাদ হোসেন। ৪টি করে উইকেট শিকার করে যথাক্রমে  চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন দুই পেসার হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিব।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন টি-টোয়েন্টির এক নম্বর বোলার স্পিনার আকিল হোসেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর