বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

এ বছরই লিভারপুলে সালাহর শেষ বছর

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন

মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ বিশ্বাস করেন লিভারপুলের সাথে শেষ বছরে তিনি অবশ্যই বিশেষ কিছু করে দেখাতে পারবেন।

৩২ বছর বয়সী সালাহর সাথে এ মৌসুমের পরেই লিভারপুলের চুক্তি শেষ হয়ে যাচ্ছে। এ মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন সালাহ। আর্নে স্লটের অধীনে লিভারপুল ৬ পয়েন্টের সুস্পষ্ট ব্যবধানে প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষস্থানেও অবস্থান করছে।

মিশরীয় এই ফরোয়ার্ড ইতোমধ্যেই এবারের মৌসুমে ১৮ লিগ ম্যাচে ১৭ গোল করা ছাড়াও ১৩টি এ্যাসিস্ট করেছেন। রোববার ধুকতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড সফরে যাবে লিভারপুল।

বিভিন্ন গণমাধ্যম দাবি জানিয়েছে সালাহ লিভারপুলের সাথে চুক্তির কাছাকাছি পৌঁছে গেছে। কিন্তু গত সপ্তাহে ওয়েস্ট হ্যামের সাথে ৫-০ গোলের জয়ের ম্যাচটিতে সালাহ নিজে জানিয়েছেন এখনো বিষয়টির কোন নিষ্পত্তি হয়নি।

২০২০ সালে ৩০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে লিভারপুল লিগ শিরোপা জয় করেছিল, যার গর্বিত সদস্য ছিলেন সালাহ। যদিও করোনা মহামারির কারণে এ্যানফিল্ডে দর্শকবিহীন স্টেডিয়ামে লিভারপুলকে ট্রফি গ্রহণ করতে হয়েছিল। সমর্থকদের ছাড়া শিরোপা উদযাপনে মোটেই খুশি হয়নি লিভারপুল।

গতকাল স্কাই স্পোর্টসে দেয়া এক সাক্ষাতকারে সালাহ বলেছেন, ‘এটাই আমার এই ক্লাবে শেষ বছর। সে কারণে এবার বিশেষ কিছু করে দেখাতে চাই। দীর্ঘ ৩০ বছর আমরা শিরোপার অপেক্ষায় ছিলাম। করোনা মহামারীর কারণে সেভাবে শিরোপা উদযাপন করতে পারিনি। উদযাপনের পথটা সঠিক ছিল না। এবার আশা করছি সবকিছু ঠিকভাবে করতে পারবো।’

শুধুমাত্র সালাহ নয়, লিভারপুলের সাথে চুক্তি শেষের তালিকায় আরো রয়েছেন অধিনায়ক ভার্জিল ফন ডাইক ও ইংলিশ রাইট-ব্যাক ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ড। এরা প্রত্যেকেই আগামী মৌসুমে বিদেশী কোন ক্লাবের সাথে আলোচনার জন্য উন্মুক্ত হয়েছেন।

এই তিনজন মিলে লিভারপুলকে ইংলিশ লিগ ও ইউরোপীয়ান ফুটবলের শিরোপা জয়ে সহযোগিতা করেছেন।

আগের ম্যানেজার জার্গেন ক্লপের অধীনে চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব বিশ্বকাপ, এফএ কাপ ও লিগ কাপের শিরোপা জয় করেছেন সালাহ, ফন ডাইক ও আলেক্সান্দার-আর্নল্ড। এর মধ্যে তারা শুধুমাত্র লিগ কাপ জয় করেছেন একাধিকবার।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর