বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

এখনই টেস্ট ক্রিকেটকে বিদায় বলছেন না রোহিত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পঞ্চম টেস্টে না খেলার কারণ হিসেবে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন তিনি ফর্মে ছিলেন না। একইসাথে তিনি জানিয়ে দিয়েছেন এখনই টেস্ট ক্রিকেটকে বিদায় বলারও সময় আসেনি।

চলমান পাঁচ ম্যাচের সিরিজে কোনভাবেই নিজেকে মানিয়ে নিতে পারেননি অভিজ্ঞ এই ওপেনার। যে কারণে সমালোচকরা তাকে টেস্ট থেকে বাদ দেবার পরামর্শও দিয়েছেন। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে চলমান শেষ টেস্টের আগে সফরকারী ভারত ২-১ ব্যবধানে পিছিয়ে ছিল। শেষ টেস্টে বাদ পড়ার পর অনেকেই ধরে নিয়েছেন লাল বলে হয়তো শেষটা দেখে ফেলেছেন রোহিত। কিন্তু ৩৭ বছর বয়সী রোহিত এত সহজে হার মানতে নারাজ। ভারতীয় সম্প্রচার প্রতিষ্ঠান স্টার স্পোর্টসকে রোহিত বলেছেন, ‘আমি কোথাও যাচ্ছিনা। এই টেস্টে না খেলার সিদ্ধান্ত মানে এই নয়যে আমি অবসরে যাচ্ছি। আমি শুধুমাত্র এই ম্যাচে না খেলার সিদ্ধান্ত নিয়েছি।’

দ্বিতীয় সন্তান জন্মের কারণে পার্থে প্রথম টেস্টে খেলেননি রোহিত। তারপর থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে খুব একটা মনোযোগী হতে পারছেন না। এ পর্যন্ত পাঁচ ইনিংসের কোনটাতেই ১০ রান পার করতে পারেননি।

রোহিত জানিয়েছেন তিনি কোচ ও নির্বাচকদের ফর্মহীনতার কথা বলেছেন। এ কারণে গুরুত্বপূর্ণ শেষ টেস্টে এমন একজনকে দলভুক্ত করতে বলেছেন যিনি ফর্মে আছেন।

অক্টোবর-নভেম্বরে নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে ঘরের মাঠে টেস্ট সিরিজে পরাজিত হয়েছিল ভারত। ঐ সিরিজেও রোহিতের ফর্ম নিয়ে প্রশ্ন উঠে। গত বছর বিশ্বকাপ জয়ের পর টি২০ ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন রোহিত।

শুক্রবার রোহিতের পরিবর্তে অধিনয়ক হিসেবে টস করেছেন জাসপ্রিত বুমরাহ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর