বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ, তদন্ত কমিটি গঠন 

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৩ মে, ২০২৪, ২:৪০ অপরাহ্ন

গাজীপুর জয়দেবপুর রেলওয়ে জংশন (কাজীবাড়ী) এলাকায় টাঙ্গাইল কমিউটার ও মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। এ ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এর আগে শুক্রবার সকাল ১০ টা ৫০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে টাঙ্গাইল কমিউটারের তিনটি বগি দুমড়েমুচড়ে গেছে। এছাড়া আরও বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে।

ফায়ার সার্ভিস ও রেলওয়ে সূত্র বলছে, টাঙ্গাইল কমিউটার ট্রেনের চালকসহ ৫-৭ জন আহত হয়েছেন। তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার পরপরই গাজীপুর জেলা প্রশাসক ও বিজিবি, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।

গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, কেন দুর্ঘটনাটি ঘটে, কারও গাফিলতি আছে কিনা, এসব বিষয়ে জানতে অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জয়দেবপুর স্টেশন মাস্টার হানিফ মিয়া বলেন, টাঙ্গাইল  কমিউটার ও মালবাহী ট্রেনটি দাঁড়িয়ে ছিল। টাঙ্গাইল কমিউটারটি গিয়ে ধাক্কা দেয়। তবে যাত্রী কম থাকায় আহতদের সংখ্যা কম। ট্রেন চলাচল কখন শুরু হবে এটি এখনো বলা যাচ্ছে না।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর